ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬

পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ
ছবি : পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরের পূবাইল এলাকায় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করেছে পূবাইল সাংবাদিক ক্লাব। মঙ্গলবার সকালে মিরের বাজার এলাকায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

সকালের শুরুতেই ক্লাব প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সদস্যরা। বৈশাখী আমেজে সজ্জিত পরিবেশ, হাসি-আড্ডা আর আন্তরিকতার ছোঁয়ায় এক অনন্য আবহ সৃষ্টি হয়। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে পান্তা-ইলিশসহ বিভিন্ন গ্রামীণ খাবারের আয়োজন ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। পান্তা ভাতের সঙ্গে ইলিশ ভাজা, শুটকি ও আলু ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ এবং নানা ধরনের ভাজি পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রবিউল আলম এবং সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়া। এছাড়াও ক্লাবের সিনিয়র সদস্য ও অভিজ্ঞ সাংবাদিক লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার, প্রচার সম্পাদক আসিফ রায়হান, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য রাকিবুল ইসলাম, সাংবাদিক আতেফ ভূইয়া, মাহাথির ভূইয়া, ইসমাইল হোসেন মোল্লা, ফিরোজ হোসেন, আলতাফ হোসেনসহ আরও অনেক সাংবাদিক এতে অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির প্রাণের সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহ্য। ব্যস্ত পেশাগত জীবনের মাঝেও এমন আয়োজন তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

এ সময় বক্তারা নতুন বছরের তাৎপর্য তুলে ধরে বলেন, পুরোনো সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন আশায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ই বাংলা নববর্ষের মূল শিক্ষা। তারা দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পান্তা-ইলিশ উৎসবের মধ্য দিয়ে শুধু আনন্দ-উৎসবই নয়, বরং পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা পুনরুজ্জীবিত করার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে পূবাইল সাংবাদিক ক্লাব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ