বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চারমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশনায় এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শামীম প্রাং ও আঃ মোমিন। তাদের উভয়ের বাড়ি উপজেলার উলট্র গ্রামে বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। কাহালু উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন