বান্দরবানের রোয়াংছড়ি বাজারে দীর্ঘদিন ধরে জমে থাকা জনদুর্ভোগ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা যুবদল। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে বাজারের প্রধান সড়কের একটি বিপজ্জনক জলাবদ্ধ গর্ত স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে মেরামত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বাজারের গুরুত্বপূর্ণ এ স্থানে বড় একটি গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে থাকত। এতে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছিল। দীর্ঘদিনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে।
এ অবস্থায় এগিয়ে আসে রোয়াংছড়ি উপজেলা যুবদল। সংগঠনের আহ্বায়ক বাবু লুপ্রু মং মারমার তত্ত্বাবধানে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন। নিজস্ব তহবিল থেকে ইট কিনে ড্রেন সংলগ্ন জলাবদ্ধ গর্ত ভরাট করা হয় এবং সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়।
এ বিষয়ে বাবু লুপ্রু মং মারমা বলেন, “জনগণের কষ্ট চোখে পড়লে বসে থাকা যায় না। আমরা কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। এটি সম্পূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ।”
তিনি আরও বলেন, বান্দরবান জেলা সংসদ সদস্য সাচিং প্রু জেরীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, গর্তটি দীর্ঘদিনের ভোগান্তির কারণ ছিল, যা এখন অনেকটাই দূর হয়েছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সংশ্লিষ্টদের ধারণা, এ ধরনের সামাজিক ও জনমুখী কর্মকাণ্ড তরুণদের জনসেবায় উদ্বুদ্ধ করবে এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন