ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটের নওরিন ফিলিং স্টেশনে ‘তেল নিয়ে ভেলকিবাজি’: ভোগান্তিতে সাধারণ মানুষ

ছবি : প্রতিনিধি

নীলফামারীতে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) শহরের চৌরঙ্গী মোড়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি সাংবাদিক আল-আমিন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা ক্যাবের সহ-সভাপতি আনোয়ার এবং কিশোরগঞ্জ উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক কায়দে আজম।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্যাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজ এবং জেলা ও উপজেলার সকল সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে ভোজ্যতেলের ক্রমবর্ধমান সংকট সাধারণ মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অসাধু ব্যবসায়ীরা চরম মুনাফার লোভে ভোজ্যতেল ধরে রেখে বাজারে স্বাভাবিক সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা কঠিন হয়ে পড়েছে।

বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে ভোজ্যতেল ক্রয় করতে পারে তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটের নওরিন ফিলিং স্টেশনে ‘তেল নিয়ে ভেলকিবাজি’: ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

নীলফামারীতে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) শহরের চৌরঙ্গী মোড়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি সাংবাদিক আল-আমিন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা ক্যাবের সহ-সভাপতি আনোয়ার এবং কিশোরগঞ্জ উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক কায়দে আজম।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্যাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজ এবং জেলা ও উপজেলার সকল সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে ভোজ্যতেলের ক্রমবর্ধমান সংকট সাধারণ মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অসাধু ব্যবসায়ীরা চরম মুনাফার লোভে ভোজ্যতেল ধরে রেখে বাজারে স্বাভাবিক সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা কঠিন হয়ে পড়েছে।

বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে ভোজ্যতেল ক্রয় করতে পারে তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ