ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গলাচিপার গর্ব: টিআইবি ফেলোশিপ অর্জন করলেন সাংবাদিক রাশেদুল হাসান

ছবি : টিআইবি ফেলোশিপ অর্জন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতি সন্তান ও জাতীয় দৈনিক Daily Sun-এর সিনিয়র স্টাফ করেসপনডেন্ট রাশেদুল হাসান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (Transparency International Bangladesh) কর্তৃক প্রদত্ত “দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৫” অর্জন করেছেন।

অনুসন্ধানী সাংবাদিকতায় তার অসাধারণ অবদান ও নির্ভীক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক ফেলোশিপ লাভ করেন। এর আগে বাংলাদেশ রেলওয়ের ট্রেন বেসরকারি খাতে লিজ প্রদান প্রক্রিয়ায় বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি উন্মোচন করে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি “অ্যান্টি-করাপশন ইনভেস্টিগেটিভ জার্নালিজম অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেন। তার এ অনুসন্ধানী কাজ পেশাগত দক্ষতা, সততা এবং সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানী ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে তার হাতে ফেলোশিপের ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

রাশেদুল হাসানের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব হাসান বলেন, “রাশেদুল হাসানের এই অর্জন গলাচিপার জন্য গর্বের। এটি তরুণ সাংবাদিকদের অনুপ্রাণিত করবে এবং দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গলাচিপার গর্ব: টিআইবি ফেলোশিপ অর্জন করলেন সাংবাদিক রাশেদুল হাসান

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতি সন্তান ও জাতীয় দৈনিক Daily Sun-এর সিনিয়র স্টাফ করেসপনডেন্ট রাশেদুল হাসান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (Transparency International Bangladesh) কর্তৃক প্রদত্ত “দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৫” অর্জন করেছেন।

অনুসন্ধানী সাংবাদিকতায় তার অসাধারণ অবদান ও নির্ভীক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক ফেলোশিপ লাভ করেন। এর আগে বাংলাদেশ রেলওয়ের ট্রেন বেসরকারি খাতে লিজ প্রদান প্রক্রিয়ায় বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি উন্মোচন করে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি “অ্যান্টি-করাপশন ইনভেস্টিগেটিভ জার্নালিজম অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেন। তার এ অনুসন্ধানী কাজ পেশাগত দক্ষতা, সততা এবং সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানী ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে তার হাতে ফেলোশিপের ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

রাশেদুল হাসানের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব হাসান বলেন, “রাশেদুল হাসানের এই অর্জন গলাচিপার জন্য গর্বের। এটি তরুণ সাংবাদিকদের অনুপ্রাণিত করবে এবং দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ