নওগাঁ, ২ এপ্রিল ২০২৬: শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে সদরের মশরপুর বাইপাস এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে ৩টি পরিবহনকে মোট ২,৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি চালক এবং সাধারণ মানুষের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয় এবং প্রতিটি পরিবহনে সচেতনতামূলক স্টিকার সংযুক্ত করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তা নিশ্চিত করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, “শহরে অতিরিক্ত শব্দ দমনে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষকে সচেতন করবে এবং পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন এবং আশা করছেন, এমন অভিযান নিয়মিতভাবে চালু থাকলে শব্দদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন