ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইল কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিফিন কর্মসূচি উদ্বোধন করেন

ছবি : প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পূর্বকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজায় রাব্বী কামাল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার তরিকুল ইসলাম, ৫নং সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল হক প্রিন্স এবং উপজেলা বিএনপির সহ-সম্পাদক সিকদার মেহেদী হাসান মতিসহ স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাবারের মান যেন সর্বদা ভালো থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রাখতে হবে। তিনি আরও বলেন, পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নেও গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, টিফিন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে এবং ঝরে পড়া রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে। তিনি কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা হয় এবং উপস্থিত অতিথিরা পুরো কার্যক্রম পরিদর্শন করেন।

এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইল কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিফিন কর্মসূচি উদ্বোধন করেন

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ