নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের একটি প্রাচীন মূর্তির ভাঙা বেদী উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া প্রত্নবস্তুটি প্রাথমিকভাবে ১১ থেকে ১২ শতকের মধ্যে নির্মিত বলে ধারণা করা হচ্ছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৫১/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপুর বন্দর রোড এলাকার একটি আকাশমনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ দশমিক ৯২০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার করা হয়।
পরে আজ ১৪ মার্চ উদ্ধারকৃত প্রত্নবস্তুটি নওগাঁর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ানের কার্যালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তারা ধারণা দেন, এটি অত্যন্ত প্রাচীন এবং সম্ভবত ১১ থেকে ১২ শতকের মধ্যে নির্মিত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের নিদর্শন। এছাড়া নজিপুর জুয়েলারি সমিতির পরীক্ষায়ও নিশ্চিত হওয়া গেছে যে, উদ্ধার হওয়া ভাঙা বেদীটি প্রাচীন কষ্টি পাথরের তৈরি।
বিজিবি জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন