ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপিকে উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মাদারীপুর-১ এর সংসদ সদস্য হানজালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬

বিএনপিকে উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মাদারীপুর-১ এর সংসদ সদস্য হানজালা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে দেওয়া তাঁর বক্তব্যের অংশবিশেষ শুক্রবার রাত থেকে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং উপজেলাজুড়ে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

চার মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে সংসদ সদস্য হানজালাকে বলতে শোনা যায়, তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লেখালেখিকারীরা শিবচরের বিএনপির লোকজন। তাদের উদ্দেশে তিনি বলেন, তাঁর চুপ করে থাকাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। তাঁর ভাষায়, চুপ করে থাকার অর্থ হলো শিবচরের মাটিতে শান্তি চাওয়া, কোনো দুর্বলতা নয়।

বক্তব্যে তিনি আরও বলেন, তাঁর জায়গায় অন্য কেউ থাকলে সমালোচকদের বাড়িঘরে থাকতে দিত না, চলাফেরা করতে দিত না। বাকস্বাধীনতা তিনিই শিবচরের মানুষকে দিয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর মতে, আগের এমপির বিরুদ্ধে একজনও কলম ধরতে পারেনি, অথচ তাঁর নামে লেখালেখি হচ্ছে, এটা তাঁরই দেওয়া সেই স্বাধীনতার প্রমাণ।

বিএনপির রাজনীতি নিয়ে তির্যক মন্তব্য করে হানজালা বলেন, বিএনপি রাজনীতি করে শিবচর উপজেলা নিয়ে, আর তিনি রাজনীতি করেন পুরো বাংলাদেশ নিয়ে। তাঁর সরাসরি মন্তব্য ছিল, তিনি চাইলে বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে তাদের থাকার উপায় থাকত না। তবে তিনি শিবচরে প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি চান না বলেও জানান। ভালোবাসা ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে সাইদ উদ্দিন আহমাদ হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে মাদারীপুর-১ আসনে বিজয়ী হন। বর্তমানে তাঁর এই ভিডিও বক্তব্যকে ঘিরে শিবচর উপজেলায় রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিএনপিকে উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মাদারীপুর-১ এর সংসদ সদস্য হানজালা

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ