নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও প্রায় আধা কেজি গাঁজাসহ একজন নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে ডিবি পুলিশের একটি দল ভোর থেকে পোরশা থানার বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পোরশা উপজেলার নোচনাহার বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচরাই ফুটবল খেলার মাঠের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ডিবি পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলের নিকটবর্তী তিন রাস্তার মোড়ে গিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ইলিয়াস শাহ (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছে থাকা নীল রঙের একটি শপিং ব্যাগ তল্লাশি করে পলিব্যাগে মোড়ানো ৭০ পাতায় প্রতি পাতায় ১০টি করে মোট ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ইলিয়াস শাহ পোরশা উপজেলার বাজিনা পুকুর গ্রামের আশরাফুলের ছেলে।
একই দিনে ডিবি পুলিশের অপর একটি দল মান্দা থানার শ্রীরামপুর ঋষিপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার এক নারী তার নিজ বাড়ির সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক আচরণের কারণে শ্রীমতী তুলশী (৩৩) নামে ওই নারীকে আটক করা হয়। এসময় মহিলা পুলিশ দ্বারা তার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক তুলশী মান্দা উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের গোকুলের স্ত্রী।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পোরশা থানা ও মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন