মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
এর ধারাবাহিকতায় গত ১০ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে ইউসুফপুর বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ভারতীয় ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করে। জব্দকৃত সিরাপ চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
এছাড়া ১১ মার্চ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সাহেবনগর বিওপির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানার হনুমন্তনগর এলাকার নিকটবর্তী পদ্মা নদীর চরে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য ওৎ পেতে থাকে। এক পর্যায়ে একজন মাদক কারবারীকে একটি টিনের নৌকায় আসতে দেখে তাকে ধরতে ধাওয়া করলে সে নদীতে ঝাঁপ দিয়ে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি টিনের নৌকা (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিস ও গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
একই রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ইউসুফপুর বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার টাংগন পাকা রাস্তা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করে। এসব পণ্য রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে একই দিন সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে চরমাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার হঠাৎপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। এ সময় কলা বাগানের ভেতরে সন্দেহজনক চলাচল টের পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১৯৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন