ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনট ঝিনাইয়ে সোনাকান্দ রাস্তা পাকা করণে অনিয়মের অভিযোগ, সার্ভেয়ার দিয়ে মাপার দাবি

গোবিন্দ রায়
গোবিন্দ রায়
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

ধুনট ঝিনাইয়ে সোনাকান্দ রাস্তা পাকা করণে অনিয়মের অভিযোগ, সার্ভেয়ার দিয়ে মাপার দাবি

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের সোনাকান্দ রাস্তা পাকা করণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ, সরকারি রেকর্ডভুক্ত রাস্তার জায়গা বাদ দিয়ে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, বর্তমানে সোনাকান্দ রাস্তার পাকা করণের কাজ চলমান রয়েছে। তবে ঠিকাদার সরকারি নকশা অনুযায়ী রাস্তার জায়গা ব্যবহার না করে দক্ষিণ পাশে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে কাজ করার চেষ্টা করছেন। এতে জমির মালিকরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

এলাকাবাসী বারবার ঠিকাদারকে কাজ বন্ধ করতে বললেও তিনি তা মানছেন না। এ কারণে তারা লিখিতভাবে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। তারা দাবি করেছেন, সরকারি সার্ভেয়ার দ্বারা রাস্তার সঠিক সীমানা নির্ধারণের পরই পাকা করণের কাজ শুরু করা হোক।

স্থানীয়দের মতে, সরকারি নকশা ও রেকর্ড অনুযায়ী রাস্তার সীমানা নির্ধারণ করলে ভবিষ্যতে কোনো বিরোধ বা ক্ষতির সম্ভাবনা থাকবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনট ঝিনাইয়ে সোনাকান্দ রাস্তা পাকা করণে অনিয়মের অভিযোগ, সার্ভেয়ার দিয়ে মাপার দাবি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের সোনাকান্দ রাস্তা পাকা করণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ, সরকারি রেকর্ডভুক্ত রাস্তার জায়গা বাদ দিয়ে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, বর্তমানে সোনাকান্দ রাস্তার পাকা করণের কাজ চলমান রয়েছে। তবে ঠিকাদার সরকারি নকশা অনুযায়ী রাস্তার জায়গা ব্যবহার না করে দক্ষিণ পাশে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে কাজ করার চেষ্টা করছেন। এতে জমির মালিকরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

এলাকাবাসী বারবার ঠিকাদারকে কাজ বন্ধ করতে বললেও তিনি তা মানছেন না। এ কারণে তারা লিখিতভাবে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। তারা দাবি করেছেন, সরকারি সার্ভেয়ার দ্বারা রাস্তার সঠিক সীমানা নির্ধারণের পরই পাকা করণের কাজ শুরু করা হোক।

স্থানীয়দের মতে, সরকারি নকশা ও রেকর্ড অনুযায়ী রাস্তার সীমানা নির্ধারণ করলে ভবিষ্যতে কোনো বিরোধ বা ক্ষতির সম্ভাবনা থাকবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ