ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের মাত্র দুই দিন আগে রিয়াল মাদ্রিদের চোটাক্রান্তদের তালিকায় নতুন নাম যোগ হয়েছে লেফট-ব্যাক আলভারো কাররেয়াসের। বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
সোমবার ক্লাবের দেওয়া বিবৃতিতে জানানো হয়, কাররেয়াসের ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে। সপ্তাহখানেক আগে লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এই আঘাত পান তিনি। কার্ডের নিষেধাজ্ঞায় গত শুক্রবার সেল্তা ভিগোর বিপক্ষে ছিলেন না বলে চোটের বিষয়টি সামনে আসতে দেরি হয়। চোটের গুরুত্ব এবং কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে ক্লাব এখনো কিছু জানায়নি। তবে পরিস্থিতির উন্নতি হলে ফিরতি লেগে তাকে দেখা যেতে পারে বলে স্পেনীয় গণমাধ্যম এএস জানিয়েছে।
বেনফিকা থেকে গত গ্রীষ্মে রেয়ালে যোগ দেওয়া ২২ বছর বয়সী এই ডিফেন্ডার চলতি মৌসুমে সব মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন। কোচের আস্থার খেলোয়াড় হিসেবে দলে তার জায়গা পাকা হয়ে উঠেছিল।
চোটের সমস্যা অবশ্য শুধু কাররেয়াসেই সীমাবদ্ধ নেই। রক্ষণভাগের দুই ভরসা এদের মিলিতাও ও ডাভিড আলাবা আগে থেকেই মাঠের বাইরে। মিডফিল্ডার দানি সেবাইয়োসও চোটে ভুগছেন। আক্রমণভাগের অবস্থা আরও শোচনীয়। রদ্রিগো পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যামও মাঠের বাইরে। দলের সবচেয়ে বড় গোলের ভরসা কিলিয়ান এমবাপেকেও নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সোমবার দলের সঙ্গে অনুশীলন করলেও গণমাধ্যমের খবর অনুযায়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন