বিমানযাত্রায় লাগেজ হারিয়ে যাওয়ার দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন একটি ফিচার চালু করেছে গুগল। Google Find Hub অ্যাপের মাধ্যমে এখন থেকে যাত্রীরা হারানো ব্যাগের রিয়েল-টাইম অবস্থান সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে শেয়ার করতে পারবেন।
নতুন 'শেয়ার আইটেম লোকেশন' টুলটি একটি নিরাপদ ও নির্দিষ্ট মেয়াদের লিংক তৈরি করে। এই লিংকের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ব্যাগের অবস্থান দেখতে পাবে, কিন্তু ব্যবহারকারীকে তার ফোন বা অ্যাকাউন্টের কোনো অতিরিক্ত তথ্য দিতে হবে না।
ফিচারটি ব্যবহার করতে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Find Hub অ্যাপ ইনস্টল থাকতে হবে। লাগেজে ফাইন্ড হাব সমর্থিত ট্র্যাকার ট্যাগ যুক্ত থাকতে হবে এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এই সুবিধা সমর্থনকারী হতে হবে। তবে নতুন Samsonite স্যুটকেসের কিছু মডেলে ফাইন্ড হাব প্রযুক্তি বিল্ট-ইনভাবে দেওয়া হয়েছে, ফলে সেগুলো কিনলেই সরাসরি ট্র্যাকিং নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়া যাবে।
ব্যাগ হারিয়ে গেলে প্রথমে ফাইন্ড হাব অ্যাপে হারানো ব্যাগটি নির্বাচন করে 'শেয়ার আইটেম লোকেশন' অপশনে ট্যাপ করতে হবে। এতে একটি ইউনিক ইউআরএল তৈরি হবে, যা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইটে পাঠানো যাবে। যেকোনো সময় অ্যাক্সেস বাতিল করা যাবে অথবা লিংকটি সাত দিনের মধ্যে নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে। লাগেজ ফিরে আসার পর লোকেশন শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
গুগল বর্তমানে ১০টির বেশি আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে ফিচারটি চালু করেছে। এর মধ্যে রয়েছে তুর্কি এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া, চায়না এয়ারলাইনস, লুফথানসা গ্রুপ, সৌদিয়া এবং স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস।
গোপনীয়তার বিষয়ে গুগল জানিয়েছে, লোকেশন ডেটা সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে এবং কার সঙ্গে লিংক শেয়ার করা হবে তা ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ করেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচার চালু হওয়ায় বিমানযাত্রায় হারানো লাগেজ খুঁজে পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক দ্রুত ও ঝামেলামুক্ত হবে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন