ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ট্রুপ্রমিস ফোর অভিযানের আওতায় ইসরাইল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার পরিধি আগামী ঘণ্টা ও দিনগুলোতে আরও বিস্তৃত করা হবে। তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী জানায়, নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব, বির আল সাবা এবং জর্ডানে অবস্থিত আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটিতে ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা পরিচালনা করা হয়েছে। আল আযরাক বিমানঘাঁটি আমেরিকার সবচেয়ে বড় বিমান পরিচালনা কেন্দ্র হিসেবে পরিচিত এবং সেখানে ইতোমধ্যে কয়েক দফায় আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইসরাইলের তেল আবিব ও বির আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরানের অত্যন্ত শক্তিশালী খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্রকে ব্যাপক ধ্বংসক্ষমতাসম্পন্ন বলে দাবি করে আসছে ইরান।
আইআরজিসি এক বিবৃতিতে আরও জানিয়েছে, হামলার অগ্রগতি সম্পর্কে যথাসময়ে ইরানের জনগণকে অবহিত রাখা হবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই আরও বিস্তৃত রূপ নিচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন