ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজনকে দ্রুততম সময়ের মধ্যে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আইজিপি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসামিদের ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ এলাকা থেকে দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)।

আইএসপিআর আরও জানিয়েছে, হাদি হত্যার পরপরই আসামিরা সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করার পর ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হলে বনগাঁ থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বাংলাদেশে হস্তান্তরের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজনকে দ্রুততম সময়ের মধ্যে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আইজিপি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসামিদের ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ এলাকা থেকে দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)।

আইএসপিআর আরও জানিয়েছে, হাদি হত্যার পরপরই আসামিরা সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করার পর ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হলে বনগাঁ থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বাংলাদেশে হস্তান্তরের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ