ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩

মেহেদী হাসান সুৃমন
মেহেদী হাসান সুৃমন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার ১৪ নম্বর মান্দারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যাদিয়া এলাকায় একটি ডগির ভিতরে অভিযান চালায়। অভিযানের সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন যাদিয়া এলাকার আবুল কালামের ছেলে মো. মনির হোসেন (২৮), মৃত মফিজুল হকের ছেলে আবদুল ওয়াদুধ (৫৫) এবং সদর উপজেলার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আঠিয়া তলী (ইদ্রিস হাজীবাড়ি) এলাকার মৃত সাইদুল হকের ছেলে মো. সুমন (৪৫)।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইটি নাম্বারবিহীন মোটরসাইকেল, জুয়ার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। এছাড়া জুয়ার আসরে উপস্থিত আরও কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, এই অভিযান মাদকদ্রব্য ও জুয়া বিরোধী বিশেষ অভিযান অংশ হিসেবে পরিচালিত হয় এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার ১৪ নম্বর মান্দারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যাদিয়া এলাকায় একটি ডগির ভিতরে অভিযান চালায়। অভিযানের সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন যাদিয়া এলাকার আবুল কালামের ছেলে মো. মনির হোসেন (২৮), মৃত মফিজুল হকের ছেলে আবদুল ওয়াদুধ (৫৫) এবং সদর উপজেলার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আঠিয়া তলী (ইদ্রিস হাজীবাড়ি) এলাকার মৃত সাইদুল হকের ছেলে মো. সুমন (৪৫)।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইটি নাম্বারবিহীন মোটরসাইকেল, জুয়ার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। এছাড়া জুয়ার আসরে উপস্থিত আরও কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, এই অভিযান মাদকদ্রব্য ও জুয়া বিরোধী বিশেষ অভিযান অংশ হিসেবে পরিচালিত হয় এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ