ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. মমতাজ পারভীনের বিরুদ্ধে নির্বাচনী ডিউটি দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন ইউনিয়ন দলনেত্রী সাধনা রানী দাস।

অভিযোগকারী সাধনা রানী দাস বলেন, ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার পাভেল গাজী এবং কালিয়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের কম্পিউটার অপারেটর বুলুর যোগসাজশে তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায় ৩১ হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে। নির্বাচনী ডিউটি দেওয়ার আশ্বাসে ধাপে ধাপে এসব টাকা নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ অনুযায়ী, ৪০ জনের নাম নিবন্ধন এন্ট্রির জন্য ২ হাজার ২০০ টাকা, ভিডিপি ট্রেনিং সার্টিফিকেটবিহীন ১০ জনকে ডিউটি দেওয়ার আশ্বাসে ৮ হাজার টাকা, আরও ১০ জনের জন্য ১৩ হাজার টাকা, আবেদন না করা ৬ জনের ডিউটির জন্য ৫ হাজার টাকা এবং তার স্বামী সংকর ও ছেলে সোহাগের নাম অন্তর্ভুক্ত করার জন্য আরও ৩ হাজার টাকা নেওয়া হয়।

সাধনা রানী দাস আরও বলেন, তার দেওয়া তালিকার ৬০ জনের ডিউটি দেওয়ার কথা থাকলেও মাত্র ৩৮ জনকে ডিউটি দেওয়া হয়, যাদের বেশিরভাগেরই ট্রেনিং সার্টিফিকেট ছিল। এছাড়া ট্রেনিং সার্টিফিকেটবিহীন ১০ জন ডিউটি করলেও তাদের মধ্যে চারজনের— জহিরুল, টুটুল ফকির, সুইটি ও ইয়াছিন মুন্সীর— নির্বাচনী বিলের টাকা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কথা বলতে গেলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন সাধনা রানী দাস। তিনি আরও বলেন, টাকা ফেরত দিতে না পারায় তার মাধ্যমে টাকা দেওয়া ব্যক্তিরা তাকে ঘরবাড়ি ভাঙচুরের হুমকিও দিচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. মমতাজ পারভীন বলেন, এ বিষয়ে জেলা অফিসে একটি অভিযোগ করা হয়েছিল। তদন্ত শেষে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে এবং সিদ্ধান্ত তার পক্ষেই এসেছে।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাদের কাছেও একটি অভিযোগ এসেছে। বিষয়টি নড়াইল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হয়েছে এবং তিনি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নড়াইল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুঠোফোনে জানান, উভয় পক্ষকে জেলা সদরে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কালিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ