ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় পরিসরে সম্মিলিত অভিযান পরিচালনা করা হয়েছে। বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির দাবি, সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটিতে হামলায় একটি উন্নত সতর্কতা রাডার সিস্টেম, এমকিউ-৯ ড্রোনের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং মার্কিন গোয়েন্দা বিমানের সংশ্লিষ্ট স্থাপনা ধ্বংস করা হয়েছে।
পাশাপাশি কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারী হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। সংস্থাটির বিবৃতি অনুযায়ী, এই হামলায় ঘাঁটির রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার এবং মার্কিন বিমান বাহিনীর ব্যবহৃত দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন