ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংঘাতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জাতিসংঘের পারমাণবিক সংস্থার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

সংঘাতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জাতিসংঘের পারমাণবিক সংস্থার

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটি চলমান সংঘাতে সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সংঘাত আরও বাড়লে মধ্যপ্রাচ্যে তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি হতে পারে। তাই পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই সব পক্ষকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে ইরানে পারমাণবিক উপাদান সংরক্ষিত রয়েছে এমন কোনো স্থাপনায় বড় ধরনের ক্ষতির প্রমাণ মেলেনি। ফলে আপাতত তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই বলেও উল্লেখ করা হয়েছে।

তবে মধ্য ইরানের ইসফাহান শহরের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছাকাছি দুটি ভবনে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে বলে জানানো হয়েছে। যদিও এই ক্ষয়ক্ষতির ফলে পারমাণবিক নিরাপত্তা বা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে— এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আইএইএ আরও জানায়, ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা, যেমন দক্ষিণ-পূর্বাঞ্চলের বুশেহর পারমাণবিক কেন্দ্রেও কোনো ক্ষতির প্রমাণ মেলেনি। সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংঘাতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জাতিসংঘের পারমাণবিক সংস্থার

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটি চলমান সংঘাতে সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সংঘাত আরও বাড়লে মধ্যপ্রাচ্যে তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি হতে পারে। তাই পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই সব পক্ষকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে ইরানে পারমাণবিক উপাদান সংরক্ষিত রয়েছে এমন কোনো স্থাপনায় বড় ধরনের ক্ষতির প্রমাণ মেলেনি। ফলে আপাতত তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই বলেও উল্লেখ করা হয়েছে।

তবে মধ্য ইরানের ইসফাহান শহরের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছাকাছি দুটি ভবনে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে বলে জানানো হয়েছে। যদিও এই ক্ষয়ক্ষতির ফলে পারমাণবিক নিরাপত্তা বা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে— এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আইএইএ আরও জানায়, ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা, যেমন দক্ষিণ-পূর্বাঞ্চলের বুশেহর পারমাণবিক কেন্দ্রেও কোনো ক্ষতির প্রমাণ মেলেনি। সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ