নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ০৬ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত এসব অভিযানে ডিবি নওগাঁর পৃথক অভিযানিক দল আত্রাই, মান্দা ও নওগাঁ সদর থানা এলাকায় অভিযান চালায়।
ডিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে আত্রাই থানা এলাকায় সন্ধ্যা প্রায় ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরনগর গ্রামে জনৈক সাত্তারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি বুলু (৩৪), পিতা- নওশের, গ্রাম- মির্জাপুর, থানা- সিংড়া, জেলা- নাটোরকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিনে দ্বিতীয় অভিযানে ডিবি নওগাঁর অপর একটি দল মান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মান্দা উপজেলার বড় বেলালদহ গ্রামে পারুল (৪০) নামের এক নারী তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা মজুদ করে রেখেছেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতবাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার দেখানো মতে একটি কক্ষের ভেতরে রাখা গোলাপি রঙের লাগেজের মধ্যে থাকা তিনটি পোটলা থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পারুল (৪০) স্বামী- খলিলুর রহমান, সাং- বড় বেলালদহ, থানা- মান্দা, জেলা- নওগাঁ।
এছাড়া একই তারিখে তৃতীয় অভিযান পরিচালনা করা হয় নওগাঁ সদর থানা এলাকায়। রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর থানাধীন তিলকপুর ইউনিয়নের রায়ঝোর গ্রামের জনৈক রাজুর দোকানের অদূরে রাস্তার পাশে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তি ছানোয়ার (৪৭), পিতা- সাত্তার, সাং- ডারারকুল, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাটকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার সহযোগী মোখলেছুর রহমান (৫৭), পিতা- আবেদ, সাং- নুননগর, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাটকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন