নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার মামলা নং–০৪, তারিখ ৭ নভেম্বর ২০২৪, জি.আর. নং ১৪২/২৪ এর আসামি রবিউল ইসলাম রবি (৩২৩, ৩২৪, ৩০২, ৩৮০, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযুক্ত) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নির্দেশনায় এএসআই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। আধুনিক কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করে পলাতক আসামি রবিউল ইসলাম রবিকে আটক করা হয়।
পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন