ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুরে ডাঃ রাজেশ মজুমদারের নিবন্ধন ৬ মাসের জন্য স্থগিত করলেন বিএমডিসি

রুপক চক্রবর্তী
রুপক চক্রবর্তী
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

শরীয়তপুরে ডাঃ রাজেশ মজুমদারের নিবন্ধন ৬ মাসের জন্য স্থগিত করলেন বিএমডিসি
ছবি : বিএমডিসি কর্তৃক সদন স্থগিতকৃত ডাঃ রাজেশ মজুমদার

শরীয়তপুরে সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রাজেশ মজুমদারকে হাজিরা দিয়ে সরকারি হাসপাতালে উপস্থিতি দেখিয়ে পরে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার উদ্যোগ নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। সেখানে বিএমডিসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।

চিঠিতে বলা হয়েছে, শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার বায়োমেট্রিক হাজিরা দিয়ে পরে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেছেন এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পায়। গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি লাইভ সম্প্রচার করা হয়।

এসময় তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সরকারি দায়িত্ব পালনে অনিয়মের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য কাউন্সিলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডাঃ রাজেশ মজুমদারের নিবন্ধন ৬ মাসের জন্য স্থগিত করলেন বিএমডিসি

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

শরীয়তপুরে সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রাজেশ মজুমদারকে হাজিরা দিয়ে সরকারি হাসপাতালে উপস্থিতি দেখিয়ে পরে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার উদ্যোগ নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। সেখানে বিএমডিসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।

চিঠিতে বলা হয়েছে, শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার বায়োমেট্রিক হাজিরা দিয়ে পরে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেছেন এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পায়। গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি লাইভ সম্প্রচার করা হয়।

এসময় তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সরকারি দায়িত্ব পালনে অনিয়মের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য কাউন্সিলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ