ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২৪৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

নওগাঁ সীমান্তে পৃথক অভিযানে ২৪৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ০৪ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুস সামাদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৬-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার দাদনপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর ০৫ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/১৯-আর থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার ভাতগ্রাম আঠারপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় নূর ইসলাম চায়ের দোকানের দক্ষিণ পাশে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার ৬০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২৪৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

নওগাঁ সীমান্তে পৃথক অভিযানে ২৪৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ০৪ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুস সামাদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৬-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার দাদনপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর ০৫ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/১৯-আর থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার ভাতগ্রাম আঠারপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় নূর ইসলাম চায়ের দোকানের দক্ষিণ পাশে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার ৬০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ