ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছেলের মারধরের অপমান সইতে না পেরে বিষপানে পিতার আত্মহত্যা, ভাঙ্গায় চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ছেলের মারধরের অপমান সইতে না পেরে হামেদ বেপারী (৫৫) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রকান্দা গ্রামের বাসিন্দা হামেদ বেপারীর ছেলে হোচেন বেপারী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় হামেদ বেপারী বাড়িতে একটি ভবন নির্মাণ করেন। পরে ছেলে দেশে ফিরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। এরপর তারা অন্য এক ছেলের বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, গত শুক্রবার হামেদ বেপারী ছেলের কাছে কিছু টাকা চাইতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ছেলে হোচেন বেপারী তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। মারধর ও অপমান সইতে না পেরে হামেদ বেপারী নিজ ঘরে গিয়ে বিষপান করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। তারা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, বিষপানের পর গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে তারা খবর পেয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছেলের মারধরের অপমান সইতে না পেরে বিষপানে পিতার আত্মহত্যা, ভাঙ্গায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ছেলের মারধরের অপমান সইতে না পেরে হামেদ বেপারী (৫৫) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রকান্দা গ্রামের বাসিন্দা হামেদ বেপারীর ছেলে হোচেন বেপারী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় হামেদ বেপারী বাড়িতে একটি ভবন নির্মাণ করেন। পরে ছেলে দেশে ফিরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। এরপর তারা অন্য এক ছেলের বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, গত শুক্রবার হামেদ বেপারী ছেলের কাছে কিছু টাকা চাইতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ছেলে হোচেন বেপারী তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। মারধর ও অপমান সইতে না পেরে হামেদ বেপারী নিজ ঘরে গিয়ে বিষপান করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। তারা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, বিষপানের পর গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে তারা খবর পেয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ