ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার থেকে যৌথ হামলা চালাচ্ছে। জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে। যৌথ হামলার কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রেক্ষিতে কাতার এয়ারওয়েজ ঘোষণা করেছে, তারা বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বেশ কয়েকটি শহরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
ওমানের মাসকাট থেকে এই ফ্লাইটগুলো লন্ডন হিথ্রো, বার্লিন, কোপেনহেগেন, মাদ্রিদ, রোম এবং আমস্টারডামের উদ্দেশ্যে যাবে। এছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে একটি ফ্লাইট পরিচালিত হবে।
এক্স-এ প্রকাশিত কাতার এয়ারওয়েজের বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারি আকাশসীমা বন্ধ থাকায় দোহা থেকে এয়ারলাইনের প্রধান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।’ যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা আনুষ্ঠানিক নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন