আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ 'আইআরআইএস দেনা' থেকে ৮৭ জনের মরদেহ এবং জীবিত ৩২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। জাহাজের নথি অনুযায়ী এতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় গলে শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে জাহাজটি বিপদসংকেত পাঠায়। এরপর সরকার উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ ও বিমানবাহিনীর উড়োজাহাজ পাঠায় বলে পার্লামেন্টে জানান পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ। কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাস ঘটনার কারণ জানতে জীবিত নাবিকদের সঙ্গে কথা বলতে দুজন কর্মকর্তাকে গলেতে পাঠিয়েছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে নিশ্চিত করেন, শ্রীলঙ্কার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন টর্পেডো ছুড়ে ইরানি যুদ্ধজাহাজটি ডুবিয়ে দিয়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শত্রুপক্ষের বিরুদ্ধে এ ধরনের হামলা এটিই প্রথম।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন