ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কুর্দিস্তানে অবস্থানরত ইরানবিরোধী গোষ্ঠীগুলোর ওপর এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরাকের কুর্দিস্তানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা কোমালা এবং অন্যান্য তথাকথিত প্রতিবিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি ও সদরদপ্তরে আঘাত হানে।
গত মাসে ইরাকে নির্বাসিত কয়েকটি কুর্দি বিরোধী গোষ্ঠী একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেয়। তাদের লক্ষ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা। এদিকে বুধবার মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর আগেই ওই গোষ্ঠীর হাজার হাজার সদস্য ইরানে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করেছে এবং তারা ইরানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করে। বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটি শনাক্ত করে আঘাত হেনে অকেজো করে দেয়।
তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন