ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরান দাবি করলো

আবারও ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

আবারও ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

ইরান আবারও যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের নিখুঁত নিশানায় মার্কিন যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হয়েছে।

এর আগে সোমবার ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে দাবি করা হয়েছিল, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং চালকদের প্যারাসুটে অবতরণের ছবিসহ ভিডিও ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সোমবার ভোরে ইরান ও কুয়েত সীমান্ত সংলগ্ন আকাশসীমায় প্রথম এফ-১৫ বিমানটি গুলি করে নামানো হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, বিমানটি কুয়েতের সীমানার ভেতরে আছড়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আবারও ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

ইরান আবারও যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের নিখুঁত নিশানায় মার্কিন যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হয়েছে।

এর আগে সোমবার ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে দাবি করা হয়েছিল, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং চালকদের প্যারাসুটে অবতরণের ছবিসহ ভিডিও ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সোমবার ভোরে ইরান ও কুয়েত সীমান্ত সংলগ্ন আকাশসীমায় প্রথম এফ-১৫ বিমানটি গুলি করে নামানো হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, বিমানটি কুয়েতের সীমানার ভেতরে আছড়ে পড়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ