ভারত মহাসাগরে মোতায়েন একটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) নৌ শাখা। বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে।
ইরানি উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গভীরে অবস্থানরত একটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করার সময় ওই ডেস্ট্রয়ারটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়। ইরানের অত্যাধুনিক কদর-৩৬০ এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্রগুলো ডেস্ট্রয়ারের ওপর আঘাত হানে।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আঘাতের ফলে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আইআরজিসি এই অভিযানকে ইরানবিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁতভাঙা জবাব হিসেবে উল্লেখ করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন