ভারত মহাসাগরে মোতায়েন একটি মার্কিন ডেস্ট্রয়ারে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, 'অপারেশন ট্রু প্রমিজ-৪'-এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।
আইআরজিসির বিবৃতি অনুযায়ী, ইরানি উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে একটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহের সময় ডেস্ট্রয়ারটিতে কদর-৩৬০ ও তালাইয়েহ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় উভয় জাহাজে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া দেখা যায় বলে সংস্থাটি দাবি করে।
এই ঘটনা সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন