ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসরাইলের অস্ত্র কারখানায় হিজবুল্লাহর ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

ইসরাইলের অস্ত্র কারখানায় হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর দফতরে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এই হামলা চালানো হয় বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।

হিজবুল্লাহ জানায়, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরাইলের হামলার জবাবে আইএআইয়ের সদর দফতরে এই হামলা পরিচালিত হয়েছে। একই সঙ্গে পৃথক এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, উত্তর ইসরাইলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতেও নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইএআই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন প্রতিরক্ষা ও বেসামরিক পণ্য তৈরি করে থাকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসরাইলের অস্ত্র কারখানায় হিজবুল্লাহর ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর দফতরে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এই হামলা চালানো হয় বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।

হিজবুল্লাহ জানায়, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরাইলের হামলার জবাবে আইএআইয়ের সদর দফতরে এই হামলা পরিচালিত হয়েছে। একই সঙ্গে পৃথক এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, উত্তর ইসরাইলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতেও নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইএআই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন প্রতিরক্ষা ও বেসামরিক পণ্য তৈরি করে থাকে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ