ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লেবাননের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করল সিরিয়া

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

লেবাননের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করল সিরিয়া

ইসরাইলের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে লেবাননের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে সিরিয়া। বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার স্থল ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি বাহিনী সীমান্ত ক্রসিংকে লক্ষ্যবস্তু করতে পারে এমন সতর্কতা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেদেদেত ইয়াবুস সীমান্ত ক্রসিংয়ের গণমাধ্যম কর্মকর্তা জানান, লেবানন থেকে পালিয়ে আসা সিরীয়দের প্রবেশের সুবিধার্থে আগমনের পথ খোলা রাখা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লেবাননের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করল সিরিয়া

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

ইসরাইলের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে লেবাননের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে সিরিয়া। বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার স্থল ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি বাহিনী সীমান্ত ক্রসিংকে লক্ষ্যবস্তু করতে পারে এমন সতর্কতা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেদেদেত ইয়াবুস সীমান্ত ক্রসিংয়ের গণমাধ্যম কর্মকর্তা জানান, লেবানন থেকে পালিয়ে আসা সিরীয়দের প্রবেশের সুবিধার্থে আগমনের পথ খোলা রাখা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ