ইরানে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল Brad Cooper।
তিনি জানান, এই অভিযানে ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং কয়েকটি বোমারু বিমানও মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এসব তথ্য প্রকাশ করেন তিনি।
অ্যাডমিরাল কুপার বলেন, যুক্তরাষ্ট্র আরও সামরিক সহায়তা পাঠাচ্ছে এবং ইরানে হামলাকে তিনি “কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি” হিসেবে উল্লেখ করেন।
মার্কিন এই কর্মকর্তা বলেন, “সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি, যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও ধ্বংস করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।”
অ্যাডমিরাল কুপার দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। তিনি আরও বলেন, সমুদ্রতল, আকাশপথ এবং সাইবারস্পেস—সব ক্ষেত্রেই ইরানের ওপর নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন