ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা করতে ভূমধ্যসাগরে রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাকের সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং সেই অঙ্গীকারের অংশ হিসেবেই মিত্রদের পাশে দাঁড়ানো হচ্ছে।

ম্যাক্রোঁ নিশ্চিত করেন, ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণতরী শার্ল দ্য গল ভূমধ্যসাগরে পাঠানো হচ্ছে। এ ছাড়া গত কয়েক ঘণ্টার মধ্যে দাসো রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার রাডারও মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। এসব সামরিক সরঞ্জাম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবহার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা করতে ভূমধ্যসাগরে রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাকের সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং সেই অঙ্গীকারের অংশ হিসেবেই মিত্রদের পাশে দাঁড়ানো হচ্ছে।

ম্যাক্রোঁ নিশ্চিত করেন, ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণতরী শার্ল দ্য গল ভূমধ্যসাগরে পাঠানো হচ্ছে। এ ছাড়া গত কয়েক ঘণ্টার মধ্যে দাসো রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার রাডারও মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। এসব সামরিক সরঞ্জাম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবহার করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ