ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাসিনাকে মানতে হবে, পুরনো সংবিধান টানলে: নাহিদ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

হাসিনাকে মানতে হবে, পুরনো সংবিধান টানলে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধানের ব্যাখ্যায় গেলে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার প্রসঙ্গ উঠে আসতে পারে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যারা সংবিধানের দোহাই দিচ্ছেন, তাদের ভেবে দেখা উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের কাঠামোও সংবিধানের প্রচলিত ধারার বাইরে গঠিত হয়েছে কি না। তিনি প্রশ্ন রাখেন, সংবিধান অনুযায়ী সবকিছু বিচার করতে গেলে বর্তমান ব্যবস্থার বৈধতা নিয়েও বিতর্ক তৈরি হতে পারে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে আদালতে চ্যালেঞ্জ করা হলে তা জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননার শামিল। গণরায় আদালতে নিয়ে যাওয়া হলে দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।

বিএনপির উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা না সৃষ্টি করে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করা উচিত। একই সঙ্গে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে অগ্রগতি না হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা কঠিন হবে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই ঘোষণাপত্র কার্যকর করা এবং আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাসিনাকে মানতে হবে, পুরনো সংবিধান টানলে: নাহিদ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধানের ব্যাখ্যায় গেলে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার প্রসঙ্গ উঠে আসতে পারে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যারা সংবিধানের দোহাই দিচ্ছেন, তাদের ভেবে দেখা উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের কাঠামোও সংবিধানের প্রচলিত ধারার বাইরে গঠিত হয়েছে কি না। তিনি প্রশ্ন রাখেন, সংবিধান অনুযায়ী সবকিছু বিচার করতে গেলে বর্তমান ব্যবস্থার বৈধতা নিয়েও বিতর্ক তৈরি হতে পারে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে আদালতে চ্যালেঞ্জ করা হলে তা জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননার শামিল। গণরায় আদালতে নিয়ে যাওয়া হলে দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।

বিএনপির উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা না সৃষ্টি করে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করা উচিত। একই সঙ্গে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে অগ্রগতি না হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা কঠিন হবে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই ঘোষণাপত্র কার্যকর করা এবং আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ