ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হিসেবে বলেছে, হামলাকারী দেশগুলোকে থামানো গেলে পরিস্থিতি স্থিতিশীল হবে। মঙ্গলবার (৩ মার্চ) তেহরানে একটি স্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি যাতে যুদ্ধে জড়াতে না হয়। কিন্তু অন্য পক্ষগুলো যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। এখন যুদ্ধ বন্ধ করার উপায় হলো হামলাকারীদের থামানো।” তিনি আরও জানান, “অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধের বিস্তার রোধ করতে দেরি না করে দায়িত্ব পালন করতে হবে। হামলাকারীদের বাধ্য করে অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে।”
একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। তবে তিনি জানান, “এখন আলোচনার সময় শেষ, অনেক দেরি হয়ে গেছে।”
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে। তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ৮০০ ইরানি নিহত হয়েছেন। জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে; ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হচ্ছে। এই সংঘাতকে কেন্দ্র করে গোটা বিশ্বের চোখ এখন উত্তেজিত মধ্যপ্রাচ্যে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন