ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থানরত ইরানি যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি।
বিবিসি আরাবিকের একটি প্রতিবেদনে রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার স্বাভাবিক প্রক্রিয়ায় সৌদি-ইরাক সীমান্ত দিয়ে যাত্রীদের দেশে ফেরার যাত্রা শুরু হয় এবং পরে তারা ইরানে প্রবেশ করেন।
বর্তমানে মক্কা ও মদিনায় নয় হাজার ইরানি ওমরাহযাত্রী অবস্থান করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত ইরানি নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন