ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ড্রোন হামলায় আমিরাতে অ্যামাজনের দুই ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত, বাহরাইনেও আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬

ড্রোন হামলায় আমিরাতে অ্যামাজনের দুই ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত, বাহরাইনেও আতঙ্ক

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)।

Amazon Web Services এক বিবৃতিতে জানায়, ড্রোনের সরাসরি আঘাতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট ভবনগুলোর বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।

বিশ্বব্যাপী ডেটা সেন্টার ও ডিজিটাল সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুটি স্থাপনায় আঘাতের ফলে সার্ভার অবকাঠামোর ক্ষতি হয়েছে, যা বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

ডেটা সেন্টারগুলো সাধারণত ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার কেন্দ্র হিসেবে কাজ করে। এ ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতি হলে তা বিস্তৃত পরিসরে সেবাবিঘ্ন ঘটাতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মধ্যপ্রাচ্যে সৃষ্ট ‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির কথা উল্লেখ করে এডব্লিউএস গ্রাহকদের দ্রুত ডেটা ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য অঞ্চলে সিস্টেম স্থানান্তরের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘটনার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নিরূপণ ও সেবা পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ড্রোন হামলায় আমিরাতে অ্যামাজনের দুই ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত, বাহরাইনেও আতঙ্ক

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)।

Amazon Web Services এক বিবৃতিতে জানায়, ড্রোনের সরাসরি আঘাতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট ভবনগুলোর বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।

বিশ্বব্যাপী ডেটা সেন্টার ও ডিজিটাল সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুটি স্থাপনায় আঘাতের ফলে সার্ভার অবকাঠামোর ক্ষতি হয়েছে, যা বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

ডেটা সেন্টারগুলো সাধারণত ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার কেন্দ্র হিসেবে কাজ করে। এ ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতি হলে তা বিস্তৃত পরিসরে সেবাবিঘ্ন ঘটাতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মধ্যপ্রাচ্যে সৃষ্ট ‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির কথা উল্লেখ করে এডব্লিউএস গ্রাহকদের দ্রুত ডেটা ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য অঞ্চলে সিস্টেম স্থানান্তরের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘটনার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নিরূপণ ও সেবা পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ