ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুয়েতে ৩ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত; স্বীকার করল আমেরিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

কুয়েতে ৩ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত; স্বীকার করল আমেরিকার

কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এগুলো দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘ভুলবশত’ আঘাতে বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২ মার্চ) (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানি হামলার প্রেক্ষাপটে কুয়েতে একটি কমব্যাট মিশনে অংশ নেওয়ার সময় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের ওপর ইরানের বিমান হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের সময় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত মার্কিন যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করে এবং সেগুলো ভূপাতিত হয়।

বিধ্বস্ত তিনটি বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

কুয়েত সরকারও ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে স্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী এ ঘটনায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর তাৎক্ষণিক সহযোগিতা এবং চলমান সামরিক অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিকে দাবি করেছে, কুয়েতে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর অন্তত একটিকে তারা লক্ষ্যবস্তু করেছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ দাবি করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে সামরিক সমন্বয় ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুয়েতে ৩ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত; স্বীকার করল আমেরিকার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এগুলো দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘ভুলবশত’ আঘাতে বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২ মার্চ) (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানি হামলার প্রেক্ষাপটে কুয়েতে একটি কমব্যাট মিশনে অংশ নেওয়ার সময় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের ওপর ইরানের বিমান হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের সময় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত মার্কিন যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করে এবং সেগুলো ভূপাতিত হয়।

বিধ্বস্ত তিনটি বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

কুয়েত সরকারও ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে স্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী এ ঘটনায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর তাৎক্ষণিক সহযোগিতা এবং চলমান সামরিক অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিকে দাবি করেছে, কুয়েতে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর অন্তত একটিকে তারা লক্ষ্যবস্তু করেছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ দাবি করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে সামরিক সমন্বয় ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ