০২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নওগাঁ সদর উপজেলার মসুরপুর বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করার অপরাধে ০৩টি পরিবহন থেকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনগুলোর গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এ সময় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ ও শব্দদূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন