গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা সামছুন্নাহার রুমা-কে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। আজ সোমবার (২ মার্চ) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধন থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক সমাজ এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার মানুষ অংশ নেন। শোক ও ক্ষোভে উত্তাল এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রুমা হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন মানুষ গড়ার কারিগরকে নিজ বাড়িতে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রুমার মর্মান্তিক মৃত্যু পুরো গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা অভিযোগ করেন, প্রশাসনের গাফিলতির কারণে যদি হত্যাকারীরা পার পেয়ে যায়, তাহলে সমাজব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা অবিলম্বে হত্যার মূল রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে আগামীতে গোবিন্দগঞ্জে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন