ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফ্যামিলি কার্ড নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা চলছে: শিমুল বিশ্বাস

ছবিঃ এবি ট্রাস্ট

ফ্যামিলি কার্ড নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দরিদ্র মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস

সোমবার সকালে পাবনা শহরে নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রমজানের নিত্যপণ্য ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হলেও পাবনায় এখনও তা চালু হয়নি। অথচ একটি মহল ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, ঈদের পর সারাদেশের মতো পাবনাতেও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে গুজবে কান না দেওয়ার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে এবি ট্রাস্টের উদ্যোগে এবং তুরস্কের দাতব্য সংস্থা Turkish Cooperation and Coordination Agency (TİKA)-এর সহযোগিতায় পাবনা শহরের কুঠিপাড়া আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে সুবিধাবঞ্চিত ৩০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, টিকার সমন্বয়কারী মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংবাদিক আখিনুর ইসলাম রেমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

শিমুল বিশ্বাস বলেন, তার রাজনীতির লক্ষ্য ক্ষমতা নয়, অসহায় মানুষের পাশে থাকা। দেশ-বিদেশের সহায়তা কাজে লাগিয়ে দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন।

খেজুর, ছোলা, চিনি ও তেলসহ প্রায় ২০ কেজি খাদ্যসামগ্রী পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ড নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা চলছে: শিমুল বিশ্বাস

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ