ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না: ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না: ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান — এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। সোমবার নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে চাপ দিয়েছেন। এই খবর প্রকাশের পরপরই তা সরাসরি নাকচ করে দিয়ে লারিজানি ওই বিবৃতি দেন।

উল্লেখ্য, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলার মাঝেই গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইরানে এখন কার্যত ক্ষমতার কেন্দ্রে রয়েছেন লারিজানি। তাঁর এই দৃঢ় বিবৃতি ওয়াশিংটনের সঙ্গে যেকোনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে আপাতত নাকচ করে দিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না: ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান — এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। সোমবার নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে চাপ দিয়েছেন। এই খবর প্রকাশের পরপরই তা সরাসরি নাকচ করে দিয়ে লারিজানি ওই বিবৃতি দেন।

উল্লেখ্য, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলার মাঝেই গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইরানে এখন কার্যত ক্ষমতার কেন্দ্রে রয়েছেন লারিজানি। তাঁর এই দৃঢ় বিবৃতি ওয়াশিংটনের সঙ্গে যেকোনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে আপাতত নাকচ করে দিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ