ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় ভুয়া সাংবাদিকের চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ

বগুড়া শহরে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বগুড়া প্রেসক্লাবসাংবাদিক ইউনিয়ন বগুড়া

সংগঠনগুলো জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড প্রকৃত গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও জনমনের আস্থা ক্ষুণ্ণ করছে। প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, পেশার মর্যাদা রক্ষায় প্রকৃত সাংবাদিক ও ভুয়া পরিচয়ধারীদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ, যথাযথ নিবন্ধন ও নীতিমালা প্রণয়ন জরুরি। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে ভুয়া সাংবাদিকদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।

বিবৃতিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে, যাতে গণমাধ্যমের মর্যাদা ও জনআস্থা অক্ষুণ্ণ থাকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় ভুয়া সাংবাদিকের চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

বগুড়া শহরে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বগুড়া প্রেসক্লাবসাংবাদিক ইউনিয়ন বগুড়া

সংগঠনগুলো জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড প্রকৃত গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও জনমনের আস্থা ক্ষুণ্ণ করছে। প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, পেশার মর্যাদা রক্ষায় প্রকৃত সাংবাদিক ও ভুয়া পরিচয়ধারীদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ, যথাযথ নিবন্ধন ও নীতিমালা প্রণয়ন জরুরি। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে ভুয়া সাংবাদিকদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।

বিবৃতিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে, যাতে গণমাধ্যমের মর্যাদা ও জনআস্থা অক্ষুণ্ণ থাকে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ