ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক
আওয়ামী লীগের সাবেক এমপি - অধ্যক্ষ শাহ্ আলম

পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে পুলিশ আটক করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউট এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহ আলমের ছেলে মো. সাগর বলেন, বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ঢাকায় ওই ইনস্টিটিউটে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলে জনতা রমনা থানা-তে খবর দেয়।

সাগর আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাহ আলমকে থানায় নিয়ে যায়। তিনি দাবি করেছেন, বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

রমনা থানা সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শাহ্ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে পুলিশ আটক করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউট এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহ আলমের ছেলে মো. সাগর বলেন, বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ঢাকায় ওই ইনস্টিটিউটে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলে জনতা রমনা থানা-তে খবর দেয়।

সাগর আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাহ আলমকে থানায় নিয়ে যায়। তিনি দাবি করেছেন, বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

রমনা থানা সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শাহ্ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ