ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর মৃত্যুসংবাদ নিশ্চিত হওয়ার পর রাজধানী তেহরানসহ দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (১ মার্চ) সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, খামেনির মৃত্যুর খবরে বহু মানুষ রাস্তায় নেমে পড়েছেন। বিশেষ করে নারীদের খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত শোকমিছিল ও সমাবেশও অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক কাউন্সিলের এক আইন বিশেষজ্ঞকে নিয়ে আপাতত তিন সদস্যের একটি কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিল সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এতে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা এখন আগের চেয়ে সহজ হতে পারে। এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানের প্রায় ৩০টি স্থানে নতুন করে হামলা চালিয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
সরকারি সূত্রের বরাতে আরও বলা হয়েছে, খামেনির কন্যা, জামাতা ও নাতনিসহ তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী হামলায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামকানি-র নামও উল্লেখ করা হয়েছে।
খামেনির মৃত্যুতে ইরানে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শোক প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘সবচেয়ে তীব্র’ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন