মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাতিল হওয়া জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকালের বাতিল হওয়া মদিনাগামী ফ্লাইট (বিজি-৩৩৭) আজ বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।
এছাড়া গতকালের জেদ্দাগামী ফ্লাইট (বিজি-৩৩৫), যা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল, সেটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
গতকাল শনিবার বিকেল থেকে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ ও যুদ্ধ পরিস্থিতির উত্তজনায় ঢাকা থেকে সৌদি আরবগামী এই ফ্লাইট দুটি বাতিল করা হয়েছিল। এতে কয়েক শ যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ওমরাহ যাত্রী ও প্রবাসী শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ফ্লাইটের সময়সূচি সংক্রান্ত যেকোনো পরিবর্তনের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টার বা নিকটস্থ বিক্রয় অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, সৌদিগামী স্থগিত হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালুর সংবাদে স্বস্তি ফিরেছে অপেক্ষমাণ যাত্রীদের মাঝে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট দুটি নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন