ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে ডা. শফিকুর রহমানের গভীর শোক ও বিশ্বশান্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে ডা. শফিকুর রহমানের গভীর শোক ও বিশ্বশান্তির আহ্বান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার (১ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শোক জানান এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

শোকবার্তায় জামায়াত আমির শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি ধারণ করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

ফেসবুক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা নিয়ে শঙ্কা প্রকাশ করে লিখেন, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই উত্তেজনা আরও বৃদ্ধি পেলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ ও অপূরণীয় পরিণতি বয়ে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভের সঞ্চার করবে এবং বিশ্বশান্তিকে চরমভাবে বিপন্ন করবে।

সংকট নিরসনে তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সব ধরনের সামরিক উস্কানি ও পদক্ষেপ বন্ধের জোরালো আহ্বান জানান। জামায়াত আমির সংশ্লিষ্ট দেশগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার অনুরোধ করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই মুহূর্তে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে জরুরি কাজ।

বিবৃতির শেষাংশে তিনি বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ এবং প্রভাবশালী বিশ্বনেতাদের অনতিবিলম্বে কার্যকর ও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে ডা. শফিকুর রহমানের গভীর শোক ও বিশ্বশান্তির আহ্বান

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার (১ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শোক জানান এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

শোকবার্তায় জামায়াত আমির শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি ধারণ করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

ফেসবুক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা নিয়ে শঙ্কা প্রকাশ করে লিখেন, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই উত্তেজনা আরও বৃদ্ধি পেলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ ও অপূরণীয় পরিণতি বয়ে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভের সঞ্চার করবে এবং বিশ্বশান্তিকে চরমভাবে বিপন্ন করবে।

সংকট নিরসনে তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সব ধরনের সামরিক উস্কানি ও পদক্ষেপ বন্ধের জোরালো আহ্বান জানান। জামায়াত আমির সংশ্লিষ্ট দেশগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার অনুরোধ করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই মুহূর্তে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে জরুরি কাজ।

বিবৃতির শেষাংশে তিনি বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ এবং প্রভাবশালী বিশ্বনেতাদের অনতিবিলম্বে কার্যকর ও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ