সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, শিগগিরই 'ইরানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান' পরিচালনা করা হবে।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই অভিযান 'মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই' শুরু হবে এবং এর লক্ষ্যবস্তু হবে অঞ্চলের 'দখলকৃত এলাকা ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো' — অর্থাৎ দখলদার ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো। সংগঠনটি খামেনির মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি প্রতিশোধের এই অঙ্গীকার করেছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যু নিশ্চিত করে জানিয়েছে, রোববার (১ মার্চ ২০২৬) ভোরে 'নির্দিষ্ট দায়িত্ব পালনকালে' তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
আইআরজিসির এই ঘোষণায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধে ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে আইআরজিসির নতুন ঘোষণা সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তীব্র করে তুলেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন